চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পের ট্যাংক থেকে পানি পান করে বাহিনীর তিন সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করা হয়।

মামলায় আসামিদের মধ্যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মহিনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মামলায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী দল ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকেও আসামি করা হয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

গতকাল রোববার সকাল সাতটার দিকে ক্যাম্পের ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন।