বাংলাদেশে ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গানের প্রথম লাইন।

দেশে যেকোনো এলাকায় ঘরোয়া কিংবা আনুষ্ঠানিক কোনো গানের আসরে এর পরিবেশনা থাকবেই।

ছুটির দিনে, বৃষ্টির দিনে ইউটিউবে বা সংগ্রহে থাকা গানের তালিকা থেকে গানটি শোনেন অনেকেই।

অনেককেই এ গান করে তোলে স্মৃতিকাতর।

সম্প্রতি গানটি আবার আলোচনায় এসেছে।

দেশের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সাইবার বুলিংয়ের ঘটনা ঘটেছে।

এর প্রতিবাদে দেশজুড়ে শিক্ষকদের অভিনব সংহতির পাশাপাশি বিনোদন–দুনিয়ার অনেক তারকা এ প্রসঙ্গে বার্তা দিয়েছেন।

আজ আমরা আবার জানব চর্চিত এ গানের জন্মকথা।