ভারতের আসামে এক সপ্তাহে ৩৬ জনের মৃত্যু গতকাল বুধবার এক বুলেটিনে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে এ পর্যন্ত ছয় লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে রাজ্য সরকারের এক প্রতিবেদনে চলমান বন্যার মূল কারণ হিসেবে গত ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করা হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, নাগাল্যান্ডে ওই সময়ের বৃষ্টির কারণে আসামের নদীগুলোতে পানির প্রবাহ অনেক বেড়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে।

গত ৭২ ঘণ্টায় আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ নুরিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যায় অন্তত ৪৬ জন মারা গেছেন এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।

দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে৷ আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন-এর বাসিন্দা মুজিব-উর-রহমান রয়টার্সকে বলেন, ‘‘বন্যা ঘর-বাড়ি, হোটেল ভাসিয়ে নিয়েছে।

সবকিছু ধ্বংস হয়ে গেছে৷'' তিনি জানান, ‘‘যারা এখনো আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।''