সবুজ পাহাড়ঘেরা ক্যাম্পাসের জন্য খ্যাতি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের।

এটিই এ ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ।

এবার সেই পাহাড়েই পড়েছে কোদালের কোপ।

পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে ভবন নির্মাণের জন্য একটি পাহাড় কাটছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যে প্রায় ২ শতাংশ জায়গার পাহাড় কেটে সমতল করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পাশেই পাহাড় কাটা হচ্ছে।

সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী যেকোনো ধরনের পাহাড় কাটতে হলে পরিবেশ অধিদপ্তর থেকে আগে অনুমতি নিতে হবে।