<p>ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি তাঁকে একজন যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে এবং গাজা যুদ্ধের জন্য নিউইয়র্কে এলে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসলে ‘ঘৃণা’ ছড়াচ্ছেন।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আইসিসির পরোয়ানাভুক্ত এই আসামি নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন।
</p><p>মেয়র সংবর্ধনা জানাবেন না বলে ইঙ্গিত দেওয়া সত্ত্বেও গতকাল রোববার নেতানিয়াহু বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে তিনি নিউইয়র্কে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন।
</p><p>গত বুধবার নিউইয়র্কে মামদানি বলেছিলেন, নিউইয়র্ক নগরের হাতে বিশ্বের শীর্ষ যুদ্ধাপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা না থাকলেও তিনি বিষয়টি কার্যকর করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
</p>.<p>ফক্স নিউজ চ্যানেলের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে নেতানিয়াহু অভিযোগ করেন, তাঁর (মামদানি) তো নিউইয়র্কের সব নাগরিক—ইহুদি, খ্রিষ্টান, মুসলিম সবার মেয়র হওয়ার কথা।
কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছেন।
</p><p>গাজায় ইসরায়েলের নৃশংসতাকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্রমেই বিতর্কিত এক চরিত্রে পরিণত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের হামলার পর গাজায় নির্বিচার ও নৃশংস হামলা শুরু করে।
